শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫২ পিএম, ২০২২-০৮-২৪
চট্টগ্রামের রেডিসন ব্লুতে প্রথম বারের মতো প্রদর্শনী হতে যাচ্ছে 'মডিউলার কিচেন'। 'মাইকিচেন এন্ড লাইফস্টাইল'র পৃষ্ঠপোষকতায় তিন দিন ব্যাপি এই প্রদর্শনী মেলা শুরু হতেযাচ্ছে। মেলাটি যৌথভাবে আয়োজন করছে 'এফ টাচ ইভেন্টস লিঃ'। এতে 'সাইন এন্ড ডিজাইনের' সাথে থাকছে কিচেন সলিউশন, ইন্টেরিয়র,সিরামিক, লাইটিং ফার্নিচার,লাইফস্টাইলসহ অন্যান্য পণ্য প্রদর্শনী।
এই প্রদর্শনী মেলাটি 'রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ'র মেজবান হলে' অনুষ্ঠিত হবে। আগামী ২৫-২৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন (সকাল ১০ টা থেকে রাত ৯ঃ৩০ টা পর্যন্ত) শুরু হয়ে মোট ৩ দিন ব্যাপি এই মেলা চলতে থাকবে। এতে পণ্য গ্রহিতার জন্য প্রবেশ মূল্য সম্পুর্ন ফ্রি। আগামী কাল বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রদর্শনীর উদ্ভোদন করবেন 'চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির' সভাপতি মাহবুবুল আলম হানিফ। গতকাল ২৩ আগস্ট (সোমবার),রেডিসন ব্লু'র লেভেল ফোরে মেঘলা হলে 'মাই কিচেন এন্ড লাইফ স্টাইল এক্সপো' প্রদর্শনী মেলা নিয়ে এক সংবাদ সম্মেলন করে মেলা সম্পর্কে বিস্তারিত জানান।
ব্রিফিংয়ে আরো বলেন, "প্রদর্শনীতে ৩০ টিরও বেশি প্রতিষ্ঠান ৫০ টি দেশি-বিদেশি ব্রান্ডের কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুক্তির ডিজাইনার,আর্কিটেক্ট অংশগ্রহণ করবেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা,সিরামিক, বাথরুম ফিটিংস, অটো ক্লেভড ব্লক ও এক্সেসরিজ,স্যানিটারি ও কিচেন ওয়ার, ডেকোরেটিভ,ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা নিয়েও অংশগ্রহণ করবে"।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে 'মডিউলার কিচেন ' সম্পর্কে 'তিলোত্তমা বাংলা গ্রুপের' ব্যবস্থাপনা পরিচালক শাহিরিয়ার সাজ্জাদ বলেন, "মডিউলার কিচেন গতানুগতিক কিচেন থেকে অনেক আরামদায়ক, এর আলাদা বিশেষত্ব রয়েছে, যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক লাইটিং, ফার্নিচারসহ অন্যান্য লাইফস্টাইলের পণ্য সম্পর্কে ধারণা নিতে চাই মেলায় আসলে তারা অবশ্যই উপকৃত হবে"।
'টাচ ইভেন্টস লিঃ' এর পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, "ইন্টেরিয়র-এক্সটেরিয়র পেশাজীবি, আর্কিটেক্ট এবং সৈকিন গৃহসজ্জাকরীগন মেলায় এসে প্রদর্শনী দেখে আনন্দ উপভোগের পাশাপাশি উপকৃত হবে, এছাড়া সাধারণ ব্যবহারকারীগন নতুন নতুন গৃহসজ্জা পণ্যের সাথে পরিচিত হয়ে বাড়ি ও অফিস সজ্জার আসবাবপত্রও ক্রয় করতে পারবে। আমরা মেলা উপলক্ষে ১০-১৫% ডিস্কাউন্ট দিচ্ছি"।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাই কিচেনের সিওও শওকত ইমরান খান, সাইন এন্ড ডিজাইনের সিইও এবিএম খালেদ মাহমুদ, এফ টাচ লিঃ এর সহকারী পরিচালক মোঃ সোহেল রানা প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited