শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৩:৫৯ পিএম, ২০২২-০৮-২৩
রামগড় ৪৩ বিজিবির হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি সিএনজি অটোরিকশা আটক হয়েছে।
সোমবার (২২ আগস্ট) পৃথকভাবে অভিযান চালিয়ে ভূজপুর থানার অন্তর্গত আধারমানিক ও জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ থেকে এসব মাদক ও সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আধারমানিক বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আধারমানিক বিওপির আধারমানিক মাঠ নামক স্থান হতে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ আটকে সক্ষম হন যার আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রামগড় ব্যাটালিয়ন এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্ট এ কর্মরত হাবিলদার লিটন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্ট নামক স্থান হতে মালিকবিহীন ১টি সিএনজি এবং ১কেজি ৯শ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩০ হাজার টাকা এবং সিএনজির মূল্য সাড়ে ৪লক্ষ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিএনজিটি সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং জব্দকৃত ভারতীয় মদ ভূজপুর থানায় জিডি এন্ট্রি ও গাঁজা জোরারগঞ্জ থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি পূর্বের চেয়ে আরো বেশী নজরদারি বৃদ্ধি করেছে, যার ফলে প্রায় সবসময়ই অবৈধ ভাবে পাচারকৃত মালামাল ও মাদক জব্দ করতে সক্ষম হচ্ছেন। ভবিষ্যতেও এমন অভিযান ও নজরদারি অব্যাহত রাখার কথাও জানান বিজিবি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited