শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৮:০১ পিএম, ২০২২-০৮-২১
চট্টগ্রামের পটিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় মো. হাসেম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ আগস্ট) রাতে পটিয়া কালারপুল এলাকা হতে মো. হাসেমকে গ্রেফতার করে পুলিশ।
সে কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুহাম্মদ এলাদ হোসাইনের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, মো. হাসেম উপজেলার জিরি ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষাদান করে আসছিল। সে সুবাধে ভুক্তভোগী রিমা আক্তারের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে রিমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে
আসছে। এক পর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে কিশোরীকে বিয়ে করতে সে অস্বিকার করে। এ ঘটনায় শনিবার কিশোরীর মা খতিজা বেগম বাদী হয়ে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর কালারপুল থানার পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন শনিবার রাতে আসামীকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited