চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

টি-টোয়েন্টির কোচ হচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার 'শ্রীধারান'  

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৪৯ পিএম, ২০২২-০৮-১৯

 টি-টোয়েন্টির কোচ হচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার 'শ্রীধারান'  

টি-টোয়েন্টি ফরম্যাটে ম্রিয়মাণ বাংলাদেশ দলকে চাঙ্গা করতে কোচিং স্টাফে বড় ঝাঁকুনি দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির কথায় গুঞ্জন চলছিল, দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো পদ হারাতে যাচ্ছেন।

সে ইঙ্গিতের সত্যতা মিলল আজ। কুড়ি ওভারের খেলায় এবার বাংলাদেশের আড়ষ্টতা কাটাতে ভারত থেকে উড়িয়ে আনা হচ্ছে শ্রীধারান শ্রীরামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তার।

শ্রীরামের ক্রিকেট ক্যারিয়ার তেমন একটা উজ্জ্বল না হলেও কোচিংয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে টানা ছয় বছর কাজ করেছেন এ ভারতীয় কোচ।

অস্ট্রেলিয়া প্রবাসী এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন শ্রীরাম।

বিসিবির এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের কোচিং স্টাফে নতুন সদস্য হতে শ্রীরাম ঢাকায় আসছেন শিগগিরই। টি-টোয়েন্টি দলের উপদেষ্টা কোচ হচ্ছেন তিনি।

বিসিবি সভাপতি সে কথা নিশ্চিত করে জানিয়েছেন, টি-টোয়েন্টি দলের দায়িত্ব শ্রীরাম নিলে সেখান থেকে সরে যাবেন ডমিঙ্গো। তিনি থাকবেন বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে। অর্থাৎ এশিয়া কাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না ডমিঙ্গোর।

টি-টোয়েন্টির কোচ হিসেবে প্রথম পছন্দ জেমি সিডন্স ছিলেন। বৃহস্পতিবার সে কথা জানিয়েছিলেন পাপন। তবে সিডন্সের আগ্রহ নাকি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করা। জাতীয় দলের সামনে যে ব্যস্ত সূচি, তাতে এ মুহূর্তে কোনো সংস্করণেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চান না তিনি। তাই শ্রীরামকে উড়িয়ে আনা হচ্ছে।

সূত্র:বিসিবি

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর