চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাউজানে দেশি-বিদেশী ৬টিঅস্ত্র ও ১১৩ রাউন্ড বুলেটসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার  

রাউজান প্রতিনিধি :    |    ০৫:১০ পিএম, ২০২২-০৮-১৭

রাউজানে দেশি-বিদেশী ৬টিঅস্ত্র ও ১১৩ রাউন্ড বুলেটসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার  

চট্টগ্রামের রাউজানে দেশি-বিদেশী অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত রাউজানের বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে রাউজান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এসয়ম তাদের কাছ থেকে একে-২২ রাইফেল দুইটি,পিস্তল একটি, থ্রি-নট-থ্রি রাইফেল একটি, একনলা বিশিষ্ট বন্দুক একটি, এলজি একটিসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র, ১১৩ রাউন্ড বুলেট, ১০টি শর্টগানের কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন- উপজেলার রাজাপাড়া ইউনিয়নের মৃত গোলাম হোসেনের ছেলে মো. নুরুল আবছার (৪৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান টিটু (৫৫), হাটহাজারীর কুয়াইশ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)।বুধবার (১৭ আগস্ট) নগরীর দুই নম্বর গেট এলাকার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।তিনি বলেন, গ্রেপ্তার তিনজন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর অনুসারী।তারা শান্তির জনপথ রাউজান তথা চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টিসহ খুন, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। বাংলাদেশী এক নাগরীক প্রবাসে অবস্থানরত চিহ্নিত সন্ত্রাসী তাদের পৃষ্ঠপোষকতা করছে। ধৃত তিন আসামীর মধ্যে মাস্টার মাইন্ড হিসেবে কামরুল হাসান টিটুর নাম উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে সকল অপরাধ কর্মের তথ্য উদঘাটন করে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।নিয়মিত মামলা রুজু শেষে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহমেদ, সুজন চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর