শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৫০ পিএম, ২০২২-০৮-১৭
আগামী ২৮ আগস্ট এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এই ম্যাচ দেখার জন্য টিকিটপ্রত্যাশী দর্শকদের চাপে ক্র্যাশ করেছে টিকিট বিক্রি করা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তবু কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে অনলাইনের সব টিকিট।
আরব আমিরাতে হতে যাওয়া এবারের এশিয়া কাপের অনলাইন টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান প্লাটিনামলিস্ট। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এশিয়া কাপের টিকিট ছাড়ার পর প্রায় সাড়ে ৭ লাখ টিকিটপ্রত্যাশী দর্শক ওয়েবসাইটে ঢুকেছিলেন।
যে কারণে ওয়েবসাইটটি কিছুক্ষণের জন্য বন্ধই হয়ে যায়। তবু টিকিট শেষ হতে কয়েক মিনিটের বেশি লাগেনি। এছাড়া সশরীরে উপস্থিত হয়েও টিকিট কেনার ব্যবস্থা রাখা হয়েছিল। সেগুলোর জন্য দুই ঘণ্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন টিকিটপ্রত্যাশীরা।
এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ আগস্ট 'এ' গ্রুপের প্রথম ম্যাচে লড়বে এ দুই দল। পরে দুই দলই যদি সুপার ফোরের টিকিট পায় তাহলে আগামী ৪ সেপ্টেম্বর আবার মুখোমুখি হবে তারা।
সবশেষ সুপার ফোরেও যদি সেরা দুই দলের মধ্যে থাকে ভারত ও পাকিস্তান- তাহলে ১১ সেপ্টেম্বরের ফাইনালেও দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited