শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০২:৩৯ পিএম, ২০২২-০৮-১৭
২০০৫ সালে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ১১ টায় রামগড় বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল ও কলঙ্কময় দিন। একটি দুটি জেলা নয়, একযোগে সারা বাংলাদেশের ৬৩টি জেলার,৪৩৪ স্থানে জঙ্গি সংগঠন (জেএমবি)র নেতৃত্বে নৃশংস বোমা হামলা চালানো হয়।
উল্লেখ্য -২০০৫ সালের ১৭ই আগস্ট জঙ্গিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারাদেশ। ইতিহাসের পাতায় রচিত হয় ১৭ই আগস্ট'র ভয়াল অধ্যায়। সেদিন বোমার আঘাতে বহু মানুষ মারা যান, বহু লোক পঙ্গুত্ব বরণ করেন।
নজিরবিহীন এমন হত্যাকাণ্ড আজও আতঙ্কিত করে পুরো দেশবাসীকে, পরবর্তীতে জঙ্গি হামলার দায়ে আলোচিত বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান সহ অনেকেরই ফাঁসি কার্যকর করা হয়। তাই বাংলাদেশের মানুষ দিনটিকে কালো অধ্যায় হিসেবে নানা প্রতিবাদের মধ্যদিয়ে পালন করে আসছে।
রামগড় উপজেলা আওয়ামীরীগের আজকের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, এছাড়াও ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ সকাল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited