চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দীঘিনালায় অসহায় পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:    |    ০১:৫৯ পিএম, ২০২২-০৮-১৬

দীঘিনালায় অসহায় পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ 

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া  ইউনিয়ন পিরষদে দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবির  ৭ ব্যাটালিয়ন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট উপলক্ষে, সোমবার সকাল ৯ টায় বাবুছড়াতে  বিজিবির ৭ ব্যাটালিয়ন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রীর বিবরণ  করেন। বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্নেল ইসতেয়াগ আহম্মেদ উপস্থিত থেকে বাবুছড়া ইউপির গরীব ও দুস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে এই তাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ হিসেবে প্রতিজনকে চাউল,  মসুর ডাল,  লবন, চিনি, পাউরুটি, সেমাই দেওয়া হয়। এ সময় ত্রাণ নিতে আসা সুচনা চাকমা বিজিবি কে ধন্যবাদ জানান।
তিনি 'আমােদের চট্টগ্রাম' প্রতিনিধিকে বলেন, "আমি খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছি" এই  কথা  ত্রান নিতে আসা জরিনা বেগমও বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান।    দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ .কে.এম. পেয়ার আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক ও সুধীজন। এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  আর্থিক অনুদানের চেক ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও  খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা’র নেতৃত্বে ১৫ আগস্ট সকাল ১০টায় উপজেলার আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার মূলসড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম পূর্বপাশ্বে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর