শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৩৭ পিএম, ২০২২-০৮-১৫
ভূমধ্যসাগর উপকূলে সিরিয়ায় রাশিয়ার প্রধান সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সোমাবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত এলাকাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পৈতৃক নিবাস অঞ্চলের কাছে অবস্থিত।
এর আগে সিরিয়ার সেনাবাহিনী জানায়, দেশটির টারতুস প্রদেশের দক্ষিণে এবং রাজধানী দামেস্কে পৃথক ইসরাইলি হামলায় তিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।
সিরীয় সূত্রে দামেস্কের উত্তর-পূর্ব উপকণ্ঠে লেবাননের ইরানপন্থী শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত ফাঁড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
টারতুস উপকূলীয় অঞ্চলের একজন সিরীয় সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, বন্দর শহরের দক্ষিণে আবু আফসা গ্রাম সংলগ্ন ইরানি ঘাঁটির কাছে একটি বিমান প্রতিরক্ষা এবং রাডার স্টেশনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
ইসরাইল সাম্প্রতিক বছরগুলিতে কথিত ইরানি লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে এমন উপকূলীয় প্রদেশগুলো এড়িয়ে গেছে। তবে এবার তার ভিন্ন চিত্র দেখা গেলো।
ইসরাইলি এবং আঞ্চলিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান অনুপ্রবেশের গতি মন্থর করে দেওয়াই দেশটিতে ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোর লক্ষ্য।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited