শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২২-০৮-১৪
সেবামূলক সংগঠন আঞ্জুমনে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) ওমান শাখার প্রতিনিধি সম্মেলন ২০২২ ও শোহদায়ে কারবালা স্মরণে মাহফিল গত ১১ আগস্ট অনুষি্ঠত হয়েছে।
হাফেজ মুহাম্মদ নূরুল আলম এর কোরআন তেলাওয়াত ও মুহাম্মদ মেরাজুল আলম মামুনের নাত-এ রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক মুহাম্মদ নুরুল আবছার। সভাপতিত্ব করেন এইচ.এম. মোরশেদ আলম। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সভাপতি হযরাতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রধান বক্তা ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী, বিশেষ অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মুহাম্মদ সেলিম আবদুল্লাহ,, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত আলমদার পাশা।
উপস্থিতির সামনে ২০২০-২০২১ পরিষদের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন ছূর শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলনের সদস্য সচিব মুহাম্মদ মেরাজুল আলম মামুন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ নিজাম উদ্দিন, হাফেজ মুহাম্মদ আবুল হাশিম সহ প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে ২০২২-২০২৩ সেশনের জন্য এইচ.এম. মোরশেদ আলমদকে সভাপতি, মুহাম্মদ মেরাজুল আলম মামুনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নূরুল আবচারকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ ক্বারী মুহাম্মদ জসিম উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করেন কাউন্সিল পরিষদের প্রধান মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী। মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আজা। সম্মেলন ও মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ ক্বারী মুহাম্মদ জসীম উদ্দিন। সম্মেলনে আগতদের ধন্যবাদ জানিয়ে মুসলিম উম্মাহ, দেশ, জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করেন প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited