শিরোনাম
থানচি (বান্দরবান) প্রতিনিধি: | ০৮:৫৫ পিএম, ২০২২-০৮-১১
"আন্তঃ প্রজন্ম সংহতিঃ, গড়ে তুলি সবার জন্যে সুন্দর পৃথিবী" এই প্রতিপাদকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে "আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্প" এ প্রকল্পে এনজিও তহজিংডং আয়োজনে বান্দরবানে থানচিতে বলিবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে থানচির বলিবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নাইক্ষ্যং পাড়া কিশোরী দল বনাম আইলমারা পাড়া কিশোরী দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার অংশগ্রহনকারী দুই দলের মধ্যে টান টান উত্তেজনা পুর্ন খেলার পর নাইক্ষ্যং পাড়া কিশোরী দলে থেকে মাচোওয়াং মারমা গোলের মাধ্যমে আইলমারা পাড়া কিশোরী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন দল হিসাবে জিতলেন নাইক্ষ্যং পাড়া কিশোরী দল। এ মহিলা ফুটবল টুর্নামেন্ট মাঠ পরিচালনা রেফারি হিসাবে দায়িত্বে ছিলেন, নুহাই মারমা। এবং তহজিংডং এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মংথুই নু মারমা, মেপ্রু মারমা ও ইউস ত্রিপুরা খেলার সার্বিক সহযোগী পরিচালনা দায়িত্বে ছিলেন।
এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠানে সাংবাদিক চহ্লামং মারমা উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচির বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। বিশেষ অতিথি হিসবে উপস্থিত আছেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোঃ মোজাহিদ হোসাইন, তহজিংডং এর প্রোগ্রাম অফিসার সাচিং মারমা, প্রজেক্ট কো-অর্ডিনেটর রমেশ তংচঙ্গা, বলি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা উয়ইংনু মারমা, বলিপাড়া ইউপি সদস্য সজল কর্মকার প্রমুখ।
উল্লখ্য, এই টুর্নামেন্ট আওতায় গতকাল একই মাঠে বলিপাড়াকে শূন্য এক গোলে হারিয়ে নাইক্ষ্যং পাড়া ফাইনাল খেলা যোগ্যতা অর্জন করেন। অপর দিকে ডাকছৈ পাড়াকে ২-৩ গোলে পরাজিত করে আইলমারা পাড়া ফাইনাল খেলা যোগ্যতা অর্জন পান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited