শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:৪৭ পিএম, ২০২২-০৮-০৮
শোকের মাস আগস্টে সরকার সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবি মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ উদ্যোগ নিয়েছে।
টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্য সামগ্রী এক অসাধু ডিলারের কাছ থেকে ক্রয় করে বোতল পরিবর্তন করে খুচরা বাজারে বিক্রয় করা হচ্ছে । গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গত ৭ আগষ্ট রবিবার বিকালে সীতাকুন্ডে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাঁচা বাজারের মাসুদ স্টোরে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মাসুদ স্টোর হতে টিসিবি এর মাধ্যমে বিক্রয়যোগ্য প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল এবং ১০০ টি খালি বোতল জব্দ করা হয়েছে। মোড়ক পরিবর্তন করে অবৈধ উপায়ে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করায় মাসুদ স্টোরের স্বত্বাধিকারীরা মোহাম্মদ মাসুদকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ হাজার লিটার বিক্রয়যোগ্য সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় অভিযান শুরু হওয়ার ১ মিনিট পূর্বে মাসুদকে ফোন করে অভিযানের তথ্য জানিয়ে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করায় একই বাজারের
দোকানদার রুবেলকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited