শিরোনাম
রামু প্রতিনিধি : | ০৬:৩৭ পিএম, ২০২২-০৮-০৮
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী কলিম উল্লাহ ওরফে কলিম ডাকাতকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ডাকাত, হত্যা, অস্ত্র, মাদক,অপহরণ, দখলবাজিসহ ১০ থেকে ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে অনেক মামলায় তিনি পলাতক। গতকাল রবিবার রাত ৮ টার দিকে কলিম উল্লাহকে ঈদগড় বাজার থেকে গ্রেফতার করে ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কলিম উল্লাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিশ্যাঘোনা এলাকার নুরুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল কলিম উল্লাহর বিরুদ্ধে। দীর্ঘদিন গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জাফর উল্লাহর নির্দেশে এ,এস,আই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে সদর সার্কেল, রামু এবং ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈদগড় অবস্থান করছেন বলে জানান এএসআই ইমাম হোসেন।
উল্লেখ্য, ২০২০ সালে ঈদগাঁও ঈদগড় সড়কে তরুণ সংগীত শিল্পী জনি রাজ দে’কে কুপিয়ে হত্যা করে একদল ডাকাত। ওই ঘটনায় তার সম্পৃক্ততা থাকার সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
জামিনে বেরিয়ে ফের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন বলেও জানান স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited