শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৬:৩০ পিএম, ২০২২-০৮-০৭
খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ১ বছর না যেতেই লাশ হলেন রাবেয়া বেগম (২১) নামে এক গৃহবধূ।স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর বাড়িতে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।
রবিবার (৭ আগস্ট) সকালে রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের কেয়াংটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম পাশ্ববর্তী ভূজপুর থানার মতিন নগর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। মাত্র ৮ মাস আগে বিয়ে হয় রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের কেয়াংটিলা গ্রামের আবুল খায়েয়ের ছোট ছেলে মহিউদ্দিনের সঙ্গে।
মহিউদ্দিন জানান, তার স্ত্রী প্রচণ্ড রাগী। সে রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি কাজের কারণে ছাগলনাইয়া ছিলেন।
নিহত রাবেয়ার পিতা মো. হানিফ জানান, খবর পেয়ে ছুটে এসেছি। মেয়ে আগে কখনও সমস্যার কথা জানায়নি। সব পরিবারেই টুকটাক ঝামেলা থাকে। তবে এটা হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
রামগড় থানার এ এস আই তারেক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited