শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:০৫ পিএম, ২০২২-০৮-০৪
তিনটি বিয়ে ভাঙার পর আবারো নতুন প্রেমে মজেছেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার নতুন প্রেম ও প্রেমিক নিয়ে শোবিজের মানুষ কম-বেশি জানেন। সেই প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। তারা একই আবাসনে থাকেন। বিভিন্ন পার্টি ও ডেটে তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি তারা বিদেশ ভ্রমণেও গেছেন বলে গুঞ্জন রয়েছে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী। জানালেন- অভিরূপের সঙ্গে তার সম্পর্ক কেমন। কেমন মানুষ সে। কলকাতার এ গণমাধ্যমের সাক্ষাৎকারে পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই আসে প্রেমিক অভিরূপের প্রসঙ্গ।
সাক্ষাতকারে শ্রাবন্তী জানালেন, অভিরূপ তার খুব ভালো বন্ধু। মানুষ হিসেবে অভিরূপ খুব ভালো, পরিবারের দিকে নজর রাখে, যা তার সবচেয় ভালো লাগে। শ্রাবন্তী বলেন, বন্ধু হিসেবে অভিরূপ ভীষণ ভালো। মনের কথা বলতে পারি। তবে অভিরূপের একটি বিষয় শ্রাবন্তীর পছন্দ নয় বলে জানালেন। বললেন- ওর যেটা আমার খারাপ লাগে তা হলো- কাজের পর খুব খ্যাদ খায়; জিম করতে বলি, তাও করে না।
অভিরূপের পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর সুসম্পর্ক রয়েছে বলে জানান শ্রাবন্তী। বলেন- অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধরা এখন আমার পাশে থাকে। শহুরে অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited