চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন 

কুতুবদিয়া প্রতিনিধি ::    |    ০৯:০৯ পিএম, ২০২২-০৭-৩১

কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন 

কুতুবদিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ জুলাই)  সকাল সাড়ে ১১ টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সামনে নির্মিত ম্যুরালটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম কুতুবীসহ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বিকম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর খান মাতবর, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী।

কুতুবদিয়া উপজেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ম্যুরালটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। 

উদ্বোধনের পর বিভিন্ন স্তরের মানুষ ম্যুরালের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে, সাংসদ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, দলীয় কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা, বিশ্বব্যাংকের অর্থায়নে সুপেয় পানি সাপ্লাই এর প্রকল্পের স্থান পরিদর্শন এবং নেতাকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর