শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:২১ পিএম, ২০২২-০৭-৩০
প্যারাগুয়েকে হারিয়ে নারীদের কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা।
শনিবার (৩০ জুলাই) ভোরে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে আকাশী-নীল জার্সিধারীরা।
শুরুতে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা মেয়েরা। ৩৯তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে প্যারাগুয়েকে এগিয়ে দেন রোমিনা নুনেজ। এরপর প্রথমার্ধ তো বটেই দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় পিছিয়েই থাকে আর্জেন্টিনা।
গোল শোধে মরিয়া আর্জেন্টাইনরা সমতায় ফেরে ৭৮তম মিনিটে। গোলটি করেন স্ট্রাইকার ইয়ামিলা রদ্রিগেস। এরপর আবার কিছুক্ষণ গোলখরা। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরের মিনিটে ব্যবধান আরও বাড়ানোর পাশাপাশি জোড়া গোল পূর্ণ করেন ইয়ামিলা।
এর আগে সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।
আগামী ৩১ জুলাই শিরোপার লক্ষ্যে এস্তাদিও অলফনসো লোপেজ স্টেডিয়ামে শিরোপার জন্য লড়াই করবে কলম্বিয়া ও ব্রাজিল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited