শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:২০ পিএম, ২০২২-০৭-২৮
আড়ালে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুতকৃত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি। সেটি মুক্তির মিছিলে আসছে।
এটির পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন , আগামী নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলেন এই চিত্রনায়িকা। আড়ালে যাওয়ার আগে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন পপি।
তখন তিনি যুগান্তরকে বলেছিলেন, এটি তার অভিনয় জীবনের ভালো একটি সিনেমা। যাতে তিনি সাবলীল অভিনয় করেছেন। আমিন খান ও ইমন- এই দুই নায়কের একমাত্র নায়িকা হিসেবে তিনি এ সিনেমায় অভিনয় করেছেন। কথা ছিল সিনেমাটি মুক্তির আগে এটির প্রচারণায় অংশ নেবেন। কিন্তু অন্তরালবাসিনী হওয়ার কারণে সিনেমাটির পরিচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। তারপরও পরিচালক সিনেমাটির সফলতা নিয়ে
আশাবাদী।
এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, পপির সঙ্গে এখন যোগাযোগ নেই আমার। তবে তা না থাকলেও এ সিনেমায় সে আন্তরিকভাবে অভিনয় করেছে; যা মুক্তিপেলেই দেখতে পাবেন দর্শক। করোনার কারণেই এটির মুক্তি দিতে দেরি করছি আমি। আশা করছি নির্ধারিত সময়েই এটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে সবাই।
এদিকে আগের মতোই মিডিয়া থেকে বিচ্ছিন্ন পপি। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছেন, পপি ধানমণ্ডি এলাকায় বসবাস করছেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited