চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বকাপে ক্লাব ফুটবলের শিডিউল এলোমেলো 

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৫৪ পিএম, ২০২২-০৭-২৩

বিশ্বকাপে ক্লাব ফুটবলের শিডিউল এলোমেলো 

ফুটবলের সবচেয়ে মেগা আসর বিশ্বকাপ সাধারণত চার বছর পরপর জুন-জুলাইয়ে হয়। এবার আর জুন-জুলাই নয়, নভেম্বর-ডিসেম্বরে হবে বিশ্বকাপ। আয়োজক দেশ কাতারের কন্ডিশন বিবেচনায় শীতকালীন সময়ে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ ঠিক করে ফিফা।

২১ নভেম্বর থেকে ৩২ দলের এই ফুটবলযুদ্ধের প্রভাব পড়েছে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে শীর্ষ পাঁচ লিগেই পড়েছে এর প্রভাব। প্রতিবছর যে সময় চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা শুরু বা শেষ হওয়ার কথা, কাতার বিশ্বকাপের কারণে এসব শিডিউলে ব্যাপক পরিবর্তন দেখা যাবে।


ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যগত লড়াই চ্যাম্পিয়ন্স লিগ সাধারণত ডিসেম্বরে গড়ায়। এবার ডিসেম্বরে বিশ্বকাপ পড়ে যাওয়ায় ৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগ, শেষ হবে ২ নভেম্বর। তার মানে, ছয় ম্যাচ ডে ৯ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। একই অবস্থা হবে উয়েফার বাকি প্রতিযোগিতা ইউরোপা লিগ, কনফারেন্স লিগেও। এদিকে, ইংল্যান্ডের জনপ্রিয় লিগ ইপিএল এবার এক সপ্তাহ আগেই শুরু করতে হবে। সেজন্য মিড সিজন এমনিক ট্রান্সফার উইন্ডোতেও পড়বে বড় একটা প্রভাব।


সিরি-এ লিগও এগিয়ে আসছে আট দিন। আগের মৌসুমের সঙ্গে সমন্বয় রাখতে চাইলেও এবার ১৩ আগস্ট থেকে শুরু হবে ইতালির এই ঘরোয়া ফুটবল। শেষ হবে পরের বছরের ৪ জুন। বিশ্বকাপের ক'দিন আগে এমন প্রতিযোগিতা হওয়ায় অনেকেই লিগে মন দিতে পারবে না। তা ছাড়া ইনজুরির ঝুঁকিও থাকবে তারকাদের মনে। কেননা ফুটবলারদের কাছে অবশ্যই ক্লাবের চেয়ে দেশ আগে। সেজন্য গা ছাড়া ফুটবল খেলতেও দেখা যেতে পারে অনেককে। কেবল ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নয়, বিশ্বের অন্যান্য দেশের লিগগুলোও পড়বে শিডিউল বিপর্যয়ে।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর