চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হালদা নদীতে একসপ্তাহে মরা গেছে তিনটি ডলফিন 

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৪ পিএম, ২০২২-০৭-২১

হালদা নদীতে একসপ্তাহে মরা গেছে তিনটি ডলফিন 

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এক সপ্তাহে তিনটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৮টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই)বিকাল ৫টার দিকে হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় থেকে ৩৭তম মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন,ডলফিনটিকে উদ্ধার করে তীরে আনা হয়েছে। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা চিহ্ন রয়েছে।ঠোঁটের দাঁতগুলোও ফেলে দেয়া হয়েছে। ডলফিনটির প্রায় ৭.৫ ফুট দৈর্ঘ্য।ওজন প্রায় ১০৩ কেজি। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে ৩৮তম মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে। এটির ওজন ৬০ কেজি,দৈর্ঘ্য ৭ ফুট।এর এক সপ্তাহ আগে গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ৩৬তম ডলফিনটি উদ্ধার করা হয়েছে রাউজান পৌরসভার ২ নং নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় হালদা নদীর বুড়ি সর্তা শাখা খাল থেকে।

এই ডলফিনটির দৈর্ঘ্য ১০ ফুটের বেশি,ওজন প্রায় ২০০ কেজি ছিল। মুখে কোরবানী পশুর বর্জ্য (গরুর নাড়ী-ভুড়ি) আটকানো ছিল।এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড. মো.শফিকুল ইসলাম বলেন,সারাবিশ্বে ডলফিন মৃত্যুর ৭০% কারণ হচ্ছে কারেন্ট জাল। ডলফিন চলাচলের সময় জালের অবস্থান প্রতিধ্বনির মাধ্যমে নির্ণয় করতে পারেনা (জালের সুতা শব্দ তরঙ্গ শোষণ করে)।যার কারণে সহজে জালে জড়িয়ে পড়ে।এছাড়া হালদা নদী থেকে সর্বশেষ প্রাপ্ত মৃত ডলফিনের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিলনা।হালদা নদীতে ডলফিন মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল বিশেষ করে কারেন্ট জালে আটকা পড়ে ডলফিনের মৃত্যু হচ্ছে।তিনি আরো বলেন,হালদা নদীতে অতিরিক্ত ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ করতে হবে।হালদা নদী ও এর শাখা খালসমূহকে সম্পুর্ণ দূষণমুক্ত রাখতে হবে।হালদা ও শাখা খালে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে।তাহলে হালদা নদীতে ডলফিনের মৃত্যুর হার কিছুটা কমতে পারে।

হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন,এক সপ্তাহে হালদায় তিনটি মৃত ডলফিন মরা গেছে।মৃত ডলফিনগুলো পচে গিয়ে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়।ডলফিনগুলা পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।এ পর্যন্ত হালদা নদী থেকে পাচঁ বছরের ৩৮টি মৃত ডলফিন উদ্ধর করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর