চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেনী সীমান্তে ইয়াবার বিশাল চালানসহ দৈনিক সুর্যোদয় পত্রিকার সম্পাদক আটক 

মীরসরাই প্রতিনিধি :    |    ০৭:০৪ পিএম, ২০২২-০৭-১৫

ফেনী সীমান্তে ইয়াবার বিশাল চালানসহ দৈনিক সুর্যোদয় পত্রিকার সম্পাদক আটক 

 


ফেনী সীমান্তে ৮ হাজার ৬শ পিস ইয়াবাসহ দৈনিক সুর্যোদয় পত্রিকার কথিত সম্পাদক সুব্রত কুমার নাথ (৫২) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । ১৪ জুলাই (বৃহস্পতিবার) বিকালে ফেনী সীমান্তের জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকা থেকে এই কথিত সম্পাদক মাদক বিক্রেতা সুব্রত কুমার নাথকে আটক করে বিজিবি। জব্দ করা হয়েছে তার সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহিত মোটরসাইকেল। আটক সুব্রত কুমার নাথ চট্টগ্রাম মহানগর চকবাজার থানাধীন ষোলশহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  জানায় ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে পিলার ২২০৩/২- আরবি থেকে বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকায় অভিযান চালায়।এ সময় খাগড়াছড়ির রামগড় এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান ফেনীর দিকে প্রবেশ করার সময় মোটরসাইকেলসহ সুব্রত কুমার নাথকে আটক করে। পরে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৮ হাজার ৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা সুব্রত কুমার নাথ একটি দৈনিক সুর্যোদয় নামের কথিত পত্রিকার সম্পাদক। ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল একেএম আরিফুল ইসলাম জানান উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃত আসামীকে বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর