শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:১৪ পিএম, ২০২২-০৭-০৭
আর মাত্র দুই একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। জমে উঠেছে দক্ষিণ রাউজানের ঐতিহ্যবাহী কোরবানীর পশুর হাট উরকিরচর বাজার ।
বৃহস্পতিবার (৭ জুলাই) কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার দক্ষিণ রাউজানের ঐতিহ্যবাহী উরকিরচর বাজারে জমে উঠেছে কোরবানীর পশুর হাট।
গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একমাত্র পশুর হাটে ক্রেতাদের ঢল নেমেছে। ঈদ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে গরু-ছাগলের বেচা-কেনা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হাটে ভিড় করছেন বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতা-বিক্রেতারা ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু,মহিষ। হাটে বিভিন্ন স্থান থেকে খামারি, ব্যাপারি ও গৃহস্থরা ভিড় করছেন গরু-ছাগল কেনা-বেচার জন্য। সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে, কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে-ফিরছেন সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরু কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দমতো কোরবানির গরু কিনে। কেউ কেউ আবার অপেক্ষা করছেন শেষ মুহূর্তের জন্য।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে হাটে আসা ক্রেতা-বিক্রেতাকে বিনামূল্যে মাস্ক বিতরণ ও স্বাস্থবিধি মেনে চলতে অনুরোধ করছেন।এসময়ে আরো উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবদুল মজিদ সাধারণ সম্পাদক শফিউল আলম স্হানীয় ইউপি সদস্য বৃন্দ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন দক্ষিণ রাউজানের ঐতিহ্যবাহী কোরবানীর পশুর হাট উরকিরচর বাজার অনেক পুরনো বাজার এই বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে সুন্দর ভাবে পশু বেচা কেনা করতে পারে আমাদের পক্ষ থেকে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে স্হানীয় নেতাকর্মী গ্রাম পুলিশ সহ সার্বক্ষণিক প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে।হাটে আসা বেশ কয়েকজন ক্রেতা বলেন, হাটে পছন্দের গরুর অভাব নেই। তারা তাদের সাধ্যের মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পারছেন।এবার বাইরের ব্যাপারি না থাকলেও স্থানীয়ভাবে ছাগলেরও ব্যাপক চাহিদা রয়েছে। গরু বিক্রেতা ও খামারিরা জানান, এবার হাটে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা একটু বেশি। এ ধরনের গরু এনে তারা ভালো দাম পেয়েছেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited