শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০০ পিএম, ২০২২-০৭-০৭
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজ তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন। তবে আগামী শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক খবরে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
জনসনের নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা মিলিযে প্রায় অর্ধশত ব্যক্তি সরে দাঁড়িয়েছেন জনসনের সরকার থেকে। এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন চাউর হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, আজ বিকালের দিকে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন জনসন। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, আজ প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেবেন।
কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য টবিয়াস এলোড প্রথমে জনসনের পদত্যাগের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, পার্টির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জনসন। এ নিয়ে দলে কোনো মতবিরোধ নেই।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বরিস জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited