শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৫:৫৮ পিএম, ২০২২-০৭-০৫
রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন ৬নং ওয়ার্ড তিনচৌদিয়া গ্রামের পূর্ব পাড়া এলাকায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে। নিহতরা হল লাবিবা (৬) ও আলিফ (৬)। আজ (৫ জুলাই) মঙ্গলবার দুপুর ১২ দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায়, পাড়ার কিছু ছেলে পুকুরে গোসল করতে নামলে সেখানে তাদের পায়ে কিছু একটা স্পর্শ হয়। পরে ডাকাডাকি করলে সবাই পুকুর পাড়ে আসে এবং লাবিবা আর আলিফের নিতর দেহ দেখতে পান৷ পরে ওখান থেকে লাবিবা আর আলিফকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদ্বয়কে মৃত বলে ঘোষনা করেন। ধারনা করা যাচ্ছে, তারা দুজন খেলতে খেলতে একপর্যায়ে পুকুরে নামে এবং তাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিনচৌদিয়া গ্রামের পূর্ব পাড়া এলাকা মুহাম্মদ ছৈয়দ মেম্বার বাড়ির দুটি শিশুর পুকুরে পরে মৃত্যু হয়েছে। তিনি বলেন, তারা দুজন একসাথে খেলতে খেলতে পুকুরে নামে আর এতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নিহত লাবিবা ঐ গ্রামের পূর্ব পাড়া এলাকার মো.ছৈয়দ মেম্বার বাড়ির মাহবুব আলমের কন্যা এবং নিহত আলিফ একই পরিবারের ছৈয়দুল আলমের ছেলে। নিহতরা একে-অপরের চাচাতো ভাই-বোন। এ ঘটনায় এলাকার সবাই বাকরুদ্ধ। এলাকাজুড়ে বিরাজ করছে শোকের মাতম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited