শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২২-০৭-০৪
রাউজান উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে মো. আলমগীর তালুকদার (৫০) নামে এক ব্যক্তি তার স্ত্রী তাওহিদুন্নেসা (২৫) কে নির্যাতনের অভিযোগ উঠেছে।
রবিবার বিকাল ৩ :০০ টা পর্যন্ত নির্যাতিত গৃহবধূ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন। কবে হাসপাতাল ছাড়বেন তা জানা নেই কারো।
জানা যায়,গত মঙ্গলবার (২৮জুন) সকাল ১০টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে যৌতুকের টাকার জন্য তাওহিদুন্নেসাকে লাটি দিয়ে মারধর করেন তার স্বামী আলমগীর তালুকদার। তার আত্মচিৎকারে এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।এর মধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে; বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নির্যাতনের শিকার তাওহিদুন্নেসার বাবা মোস্তাক আহমেদ। তিনি বলেন, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে চরম নির্যাতন করা হয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না।
অভিযুক্ত স্বামী মো. আলমগীর তালুকদার মুঠোফোনে যৌতুকের জন্য মরাধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিয়ের সময় আমার স্ত্রী এইচ.এস.সি পাস বলে জানিয়েছিল আমার শ্বশুরপক্ষ। কৌতুহল বশত পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম দিনে আদায়কৃত টাকার উপর ভিত্তি করে বাৎসরিক আয় কত হবে তা বের করতে বলেছিলাম। পূর্ণাঙ্গ হিসাব বের করা তো দূরের কথা যোগ-বিয়োগ, গুন-ভাগ কিছুই জানেনা। মূলত পদ্মাসেতুর টুল আদায়ের বাৎসরিক হিসাব বের করতে না পারায় মারধর করেছি।’ এই প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন,‘স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এরপরও আমি খোঁজ নিয়ে দেখতেছি অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৪ বছর আগে রাউজান উপজেলায় বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর গশ্চি আব্দুস ছমদ তালুকদারের বাড়ির প্রায়াত সালেহ আহম্মদ তালুকদারের ছেলে মো. আলমগীর তালুকদারের সঙ্গে বাশঁখালী উপজেলার উত্তর জলদী গ্রামের মোস্তাক আহম্মদের মেয়ে তাওহিদুন্নেসার বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited