চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে অপরিকল্পিত রাস্তা নির্মাণ,পানি বন্দি কয়েক হাজার মানুষ 

মীরসরাই প্রতিনিধি :    |    ১০:০৭ পিএম, ২০২২-০৬-৩০

মীরসরাইয়ে অপরিকল্পিত রাস্তা নির্মাণ,পানি বন্দি কয়েক হাজার মানুষ 

মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি বেশ কিছুদিন যাবৎ। কাদের মোহন সড়কের প্রায় ১ কিলোমিটার সড়ক পানি নিচে ডুবে থাকায় চলাচলের বিঘ্ন ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, আজমপুর থেকে মহুরী প্রজেক্ট সড়কের পাতাকোট এলাকায় সংযোগ সড়কের পশ্চিম দিকে কাদের মোহন সড়ক পানির নিচে। নারী পুরুষ সবাই ঘর থেকে বাহির হয়ে ডুবন্ত রাস্তা দিয়ে হাঁটছে। সামান্য বৃষ্টিতে ডুবে যায় সড়কটি সহ পাশের কয়েকটি গ্রাম। জানা যায় বিগত দিনে এখানে কখনো পানি জমেনি।

স্থানীয়দের অভিযোগ সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল  (বেজা) কর্তৃপক্ষ উন্নয়ন সংস্কার এর জন্য কাদের মোহন সড়ক নিয়ে বেজা কর্তৃপক্ষ রাস্তাটি সম্পসারণ করছে। কিন্তু রাস্তাটি সম্পসারণ করা হলেও পানি নিস্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। প্রতিদিন সড়কের পাশে অবস্থিত আবু হুরায়রা (রা:) মাদ্রাসা ও আবু হুরায়রা জামে মসজিদের শতশত ছাত্র-ছাত্রী  ও মসজিদের মুসল্লিরা রাস্তা দিয়ে চলাচল করে থাকে। যা বর্তমান বর্ষা মৌসুমে চলাচলা অত্যান্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। 

এই ব্যপারে স্থানীয় ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, রাস্তাটি সম্পসারণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানি কারণে রাস্তা,শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ডুবে সমস্যাটা স্থায়ী হয়ে দাঁড়িয়েছে। 

অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন এর ইঞ্জিনিয়ার মোঃ রুবেল জানান, আমাদের কাজের ড্রয়িংয়ে একটি কালভার্ট আছে। স্থানীয়দের অভিযোগের বিষয়টি বিবেচনা করে সুবিধা জন স্থানে কালভার্টটি স্থাপন করার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবো। 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগ এর ভিত্তিতে জায়গাটি পরিদর্শন করেছি। বেজা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর