শিরোনাম
নজিব চৌধুরী :: | ০৭:৫১ পিএম, ২০২২-০৬-৩০
বিয়ে খেতে যুক্তরাজ্যে যেতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। এ জন্য ছুটি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করলে ত্রুটিপূর্ণ আবেদন নিয়ে উল্টো প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
এমনকি বিদেশ ভ্রমণের খরচের উৎস জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ২৩ জুন উপ সচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি চসিক কার্যালয়ে পৌঁছালে এমন তথ্য বেরিয়ে আসে।
অবশ্য, এ প্রকৌশলীর বিরুদ্ধে ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কোটি কোটি টাকা আয়ের সংবাদ প্রকাশ হলেও কেনো ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন । এ সব টাকা পাচারের উদ্দেশ্যে অবসরের যাওয়ার আগেই বিদেশে সেটেল্ড হতে চান তিনি। এমনই কথা চাউর রয়েছে প্রকৌশল বিভাগ সংশ্লিষ্টদের মাঝে। উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে অবসরে যাবেন রফিকুল ইসলাম।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মন্তব্য ছাড়া আবেদন করেছেন তিনি। যুক্তরাজ্যে অবস্থানরত রফিকুল ইসলাম মানিক তার বোনের বিয়ে উপলক্ষে আগামী ১৫ জুলাই-৩০ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থানরত করার কথা জানিয়ে ছুটি (বহিঃবাংলাদেশ) চেয়ে আবেদন দাখিল করেন। আবেদনের নির্ধারিত স্থানে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত নয়। তাছাড়া ছুটির হিসাব সংক্রান্ত ফরমে নিয়ন্ত্রণাকারী অফিসারের মন্তব্য নেই।
এসব বিষয়ে জানার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited