শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:২৮ পিএম, ২০২২-০৬-৩০
ইসরায়েলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে।
এরইমধ্যে বৃহস্পতিবার (৩০ জুন) ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে এ দিন ভোট। এতে বেশিরভাগ এমপি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন।
সর্বশেষ যে জোট গঠিত হয়েছিল, তাতে ফাটল ধরায় এই পথে হাঁটল বর্তমান ইসরায়েল সরকার। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়াইর লাপিদের অধীন। শুক্রবার ( ১ জুলাই) তিনি ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করবেন। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।
এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited