শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:১৪ পিএম, ২০২২-০৬-৩০
ভারতের মুম্বাইয়ের কুরলায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ১৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৪৭ বছরের পুরনো। ভবনের ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফান্ড টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল, ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে বেশিরভাগ বর্ষা মৌসুমে ভবনধসের ঘটনা ঘটে থাকে। ভবন নির্মাণে ত্রুটি থাকায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited