চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ছাত্রদলের ৫ নেতাকে গ্রেফতারের ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ 

মুহাম্মদ আমির হোছা্ইন ::    |    ০৫:৫৩ পিএম, ২০২২-০৬-২৮

ছাত্রদলের ৫ নেতাকে গ্রেফতারের ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ 

মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সহ ৫ জন ছাত্রদল নেতাকে  গ্রেফতার করেপাঁচলাইশ থানা পুলিশ  ।

সোমবার (২৭ জুন) চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে পাঁচলাইশ থানা পুলিশ বিকাল ৩:৩০ টায় সোনালী ব্যাংকের সামনে থেকে নতুন অস্ত্র মামলায় তাদের গ্রেফতার করে।

 ছাত্রদলের ৫ নেতাকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৮ জুন) এক বিবৃতিতে এ গ্রেফতারকে জঘন্য ঘটনা বলে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ,বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা আতঙ্কজনক। ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফকে এভাবে গ্রেফতার করে কারাগার পাটানো নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে, তাতে সাইফুল ইসলাম সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারো তাকে একই কায়দায় আটক গভীর উদ্বেগজনক। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে। শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, সাইফুল সহ অন্য ৪ জন ছাত্রদল নেতার কোন মামলায় ওয়ারেন্ট না থাকার পরও পাঁচলাইশ থানা পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে তাদেরকে অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করেছে। পুলিশ আদালত এলাকা থেকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে চালান দিয়ে উল্টো তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রচার করছে। সাইফুল ছাত্রদলের বলিষ্ঠ নেতা, তাই তাকে দমানোর জন্যই এই গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। সাইফুল সব মামলায় জামিনে আছে এবং তার মামলাগুলো সব রাজনৈতিক মামলা। এভাবে নিরাপরাধ ছাত্রদল নেতাদের গ্রেফতার ও অস্ত্র দিয়ে চালান দেওয়া প্রশাসনের জঘন্য ঘটনা।

নেতৃবৃন্দ বলেন, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। খুন গুম হত্যা নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। এদেশে আজ কারো জীবন নিরাপদ নয়। বিরোধী দলের নিরাপরাধ মানুষ গুলোকে ধরে নিয়ে প্রতিদিন দেশের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে। পুলিশ আজ বেপরোয়া। মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আদালতে বিচার নেই। সর্বক্ষেত্রে প্রেসক্রিপশনের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। পুলিশের গুলিতে পঙ্গু সাইফুলসহ ৫ জন ছাত্রদল নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার তারই ধারাবাহিকতা। 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এ ধরনের অমানবিক ও জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. আবিদ, মো. সাজ্জাদ ও ইমরান হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। 
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর