শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২২-০৬-২১
কয়দিনে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হলে, বন্যা দূর্গত মানুষের মাঝে জরুরী ওষুধ ও খাদ্য সমগ্রীর অভাব দেখা দেয় । ফলে ৫ হাজারের অধিক পরিবারের জন্য জরুরী ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে খোরস্রোতা সুরমা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জের বন্যাকবলিত দুর্গম এলাকা দোয়ারা বাজারের পথে ২ টি ট্রলার নিয়ে রওয়ানা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৬ টায় তিনি যাত্রা শুরু করেন। নদীপথে স্রোতের গতি বেশি থাকায় তাদের যেতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজের মাধ্যমে জানান, "আমাদের জীবন রক্ষার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন। সবকিছু তার ইচ্ছাই হবে৷ সুনামগঞ্জের দোয়ারা বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সরবরাহ করা হয় নি। তাই কাল বিলম্ব না করে আমরা দ্রুত সেখানে যাত্রা শুরু করেছি।" গতকাল থেকেই সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা, দারাইর গাও, মইনপুর, হাল্লরগাও, খাইনতর, গোদার গাও সহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির পুত্র তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited