শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৮:৫১ পিএম, ২০২২-০৬-১৯
রামগড় তথ্য অফিসের উদ্যোগে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০.৩০ মিনিটে রামগড় টাউন হলে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিস রামগড়ের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনায় বক্তারা বলেন পার্বত্য অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ; এখানে মুসলমান, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রতির বন্ধনে আবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল মাঝে মাঝে গুজব সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে চায়। বক্তারা সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক মহিলা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে তথ্য অফিসের ব্যবস্থাপনায় সাম্প্রদায়িকতা ও গুজব বিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited