চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পদ্মা সেতুর উদ্বোধনে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে জলে-স্থলে 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০১ পিএম, ২০২২-০৬-১৯

পদ্মা সেতুর উদ্বোধনে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে জলে-স্থলে 

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জল ও স্থল, দুই পথেই নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 

শনিবার(১৮ জুন ) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটের প্রস্তুতি সরেজমিনে দেখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শন করেন।

 এসময় সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ তিনি বলেন, পদ্মা সেতুকে ঘিরে যে নেতিবাচক কর্মকাণ্ড ও কথাবার্তা হচ্ছে, তাতে সবাই ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় ষড়যন্ত্রও ছিল। তাই সবাই আশঙ্কা করছে উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এজন্য তিনি (প্রধানমন্ত্রী) সতর্ক থাকতে বলেছেন, আমরা সতর্ক আছি। প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে নিয়ে আসতে হবে, সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এর বাইরেও যেসব নিরাপত্তা, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জল ও স্থল দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে,  তারা বিভিন্ন পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে শুধু রেসকোর্স ময়দান নয়,  সারা বাংলাদেশ যুক্ত হয়েছিল।

 পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায়ও দেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে। দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে-উঠবে তার জন্য পন্টুন দেওয়া হচ্ছে। সেসব তদারকি করা হচ্ছে। দুই দিন যাবত বৃষ্টি হচ্ছে,  নদীর বাড়ছ। তাই এখানে আমরা এসেছি, প্রতিকূল অবস্থায় প্রস্তুতিটি সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য। তিনি আরও বলেন,  যেসব মাস্টার লঞ্চ নিয়ে আসবেন তাদের বিআইডাব্লিউটিএর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে,  নৌপুলিশ কাজ করছে। আমাদের আওয়ামী লীগের হাজার হাজার  স্বেচ্ছাসেবক কাজ করছেন। বন্যা-বৃষ্টি-বাদল আমাদের নিত্যদিনের সঙ্গী।   এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক  এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর