চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জ্বালানি সংকটে এবার শ্রীলঙ্কায় বন্ধ হলো স্কুল 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:০৪ পিএম, ২০২২-০৬-১৮

জ্বালানি সংকটে এবার শ্রীলঙ্কায় বন্ধ হলো স্কুল 

জ্বালানি সংকটের কারণে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, জ্বালানি আমদানির মূল্য পরিশোধের মতো ডলার নেই শ্রীলঙ্কার কাছে। তাই গণপরিবহন চলাচল প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে এ ঘোষণা দিল সরকার।  

শুক্রবার (১৭ জুন) দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়,  পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের জ্বালানির ব্যবস্থা করতে না পারায় কর্মক্ষেত্রে কর্মীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে।  

জ্বালানি সংকটের কারণে এ সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা সরকার সরকারি কর্মীদের জন্য সপ্তাহে তিনদিনের ছুটি ঘোষণা করেন।  শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। যদি বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা থাকে তাহলে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে।  

সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় প্রতি পাঁচজনের মধ্যে চারজনই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। তাদের কাছে খাবার কেনার মতো টাকা নেই। এরইমধ্যে জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত  শ্রীলঙ্কার জন্য ৬ কোটি ডলারের সহায়তা দেওয়ার চেষ্টা করছে। সংকট কবলিত শ্রীলঙ্কার মোট বিদেশি ঋণের ৫১ বিলিয়ন বা পরিমাণ পাঁচ হাজার একশ’ কোটি ডলার। এ ঋণ থেকে মুক্তি পেতে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(আইএমএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।  

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর