চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

পাকিস্তানের বিপক্ষে বল করে ৪ উইকেট নিলেন উইকেটরক্ষক! 

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৩৩ পিএম, ২০২২-০৬-১৩

পাকিস্তানের বিপক্ষে বল করে ৪ উইকেট নিলেন উইকেটরক্ষক! 

উইকেটরক্ষক মানে তিনি ব্যাটিং, ফিল্ডিংয়ে দারুণ পারদর্শী, কিন্তু বোলিংয়ে যোগ্য নন। বোলার হওয়া তার কাজও নয়। বোলারদের ডেলিভারিতে ব্যাটার পরাস্ত হলেই সেই বল ঝাঁপিয়ে ধরাই মূলত তার প্রধান কাজ।

আর সেই কাজ রেখে যদি উইকেটরক্ষকই বোলারের ভূমিকা নেন। আবার ৪ উইকেটও শিকার করে ফেলেন - তবে বিষয়টা অভিনব।

ক্রিকেটে এমন ঘটনা বিরলই বলা চলে। আর এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে। 

রোববার রাতে মুলতানে অফস্পিন বল করে বিশ্বকে চমকে দিলেন উইন্ডিজ উইকেটরক্ষক নিকোলাস পুরান।

এদিন পাকিস্তানের বিপক্ষে নিয়মিত বোলারদের মতো পুরো ১০ ওভার বোলিং করেছেন পুরান। ৪৮ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। 

পাকিস্তানের ওপেনিং জুটিও ভাঙেন পুরান। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ৮৫ রান যোগ করেন ফাখর জামান এবং ইমাম উল হক। 

তার স্পিনে আউট হন ফখর জামান।  এর কয়েক ওভার পর সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাট করা ওপেনার ইমাম-উল-হককে ফেরান পুরান।

একই ওভারে মোহাম্মদ হারিসকে সাজঘরের পথ দেখান তিনি।  নিজের পরের ওভারেই আউট করেন আরেক স্বীকৃত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে।

পুরানের দারুণ বোলিংয়ের কারণে  ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি পাকিস্তান। 

৪৮ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তোলে বাবর আজমের দল। 

বল হাতে পুরানের এই বোলিংকে যে কেউ দুর্দান্ত বলবেন। কারণ নিয়মিত বোলাররাও এমন সাফল্য পান না।  অথচ এরআগে সব ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র ৯ বল করেছিলেন পুরান।

অবশ্য উইকেটরক্ষক থেকে এমন সার্ভিস পেয়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।  ব্যাটিং ব্যর্থতায় ২১৬ রানে গুটিয়ে যায় তারা। ডাকওয়ার্ক লুইস পদ্ধতিতে ৫৩ রানে জেতে পাকিস্তান।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর