চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বন্দরের তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীদের নিকট থেকে চাঁদাবাজী বন্ধের দাবি  

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:০৯ পিএম, ২০২২-০৬-১২

বন্দরের তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীদের নিকট থেকে চাঁদাবাজী বন্ধের দাবি  

চট্টগ্রাম বন্দরের ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীদের নিকট থেকে ভীতি প্রদর্শনের মাধ্যমে ৪/৫ লক্ষ টাকা চাঁদা নিয়ে একটি সিন্ডিকেট কর্তৃক বুকিং বাণিজ্য বন্ধের দাবিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেন ।

ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন,১/১১ জরুরী অবস্থার সুযোগে দীর্ঘদিনের চুক্তি,শ্রম আইন, প্রচলিত সুযোগ-সুবিধা নিয়ম-কানুন ভঙ্গ করে শ্রমিক-কর্মচারীদের চাকুরীচ্যুত ও কল্যাণমূলক সুযোগ-সুবিধা করে দেওয়া হয়েছে।ফলে অত্র ফেডারেশন সুযোগ-সুবিধা পুনঃ চালুর জন্য দালন শুরু করে।

তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে শ্রম মন্ত্রণালয়ে ,২৬ অক্টোবর ২০০৯ ইং তারিখে  শ্রম মন্ত্রীর সভাপতিত্বে ফেডারেশনের সাথে এক ত্রি-পক্ষীয় বৈঠকহয় ।এতে সিদ্ধান্ত হয় যে, বন্দর কর্তৃক যাচাই-বাছাইকৃত শ্রমিকদেরকে বন্দরের তালিকাভুক্ত করে বুকিং সেন্টারের মাধ্যমে বাই রোটেশনে বুকিং করা ।তারা অভিযোগ করে বলেন ,বর্তমানে বুকিং সেন্টারের মাধ্যমে বাই রোটেশন- এ বুকিং না করে অবৈধ সিন্ডিকেট করে বন্দরের তালিকাভুক্ত বেকার শ্রমিক কর্মচারীদের নিকট ৪/৫ লক্ষ টাকা চাঁদা নিয়ে বুকিং বাণিজ্যে শুরু করেছে ।

মালিক পক্ষের নীরব সমর্থনে সিন্ডিকেট বন্দরের তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীদের বাদ দিয়ে বহিরাগত অচেনা-অজানা লোকদের থেকে ৪/৫ লক্ষ টাকা চাঁদা নিয়ে বন্দরের মেইন জেটিতে ও বহিঃনোঙ্গরে বুকিং করছে।

বক্তরা অভিযোগ করে বলেন,বন্দরের নিরাপত্তা বিভাগ আইএসপিএস কোড অনুসরণ না করে ,অপরিচিত লোকদেরকে গেইট পাশ প্রদান করে । যা বন্দরের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তারা আরও বলেন , অবিলম্বে বুকিং চাঁদাবাজী বন্ধ করে বন্দরের তালিকাভুক্ত বেকার শ্রমিক কর্মচারীদের দ্বারা বুকিং সেন্টারের মাধ্যমে বাই রোটেশনে বুকিং এর ব্যবস্থা করার দাবি জানান। অন্যথায় বন্দরে শ্রম অসন্তোষের জন্য সংশ্লিষ্ট পক্ষ দায়ী থাকবেন বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।

 বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন,ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান খান, ফেডারেশন নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আলাউদ্দীন, মোঃ শহীদুল আলম বকুল ও এড. সাজ্জাদুর রহমান বাচ্চু প্রমুখ ।

 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর