চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছড়া দখল করে সরকারি কর্মকর্তা-কর্মচারীর স্থাপনা 

রামু প্রতিনিধি :    |    ০১:১২ পিএম, ২০২২-০৬-০৯

ছড়া দখল করে সরকারি কর্মকর্তা-কর্মচারীর স্থাপনা 

কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেইট এলাকায় শতবর্ষী একটি ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে একটি সিন্ডিকেট। প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে শতবর্ষী ছড়ার অধিকাংশ ভরাট করে স্থাপনা নির্মাণের কর্মকাণ্ড চলমান থাকায় পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে বৃষ্টির সময় পুরো এলাকা পানি বন্ধি হয়ে পড়ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রাকৃতিকভাবে প্রবাহিত ছড়ার অধিকাংশ পাহাড়ের মাটি দিয়ে ভরাট করে তাতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অনেকে সীমানা প্রাচীর দিয়ে ছড়ার পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন।

এলাকাবাসী জানান, কক্সবাজার সদর ও রামু উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট বেশ কিছু দিন ধরে শতবর্ষী একটি ছড়া ভরাট করে তাতে স্থাপনা নির্মাণের কার্যক্রম শুরু করেন। বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে পানি চলাচল বন্ধ হয়ে পুরো এলাকা পানিবন্দি হয়ে পড়ে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পিআইও ফরহাদ হোসেনকে নোটিশ দেয়া হয়েছে বলেও জানান এলাকাবাসী।

রহমতপুর এলাকার সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদুর রহমান বলেন, 'কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ কিছু লোক এখানে জমি কিনেছেন। তারা স্থাপনা নির্মাণ করতে গেলে শতবর্ষী প্রাকৃতিক ছড়াটি অধিকাংশ ভরাট হয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে বৃষ্টির সময় পুরো এলাকা পানি বন্ধি হয়ে পড়ে এবং প্লাবিত হয়।'

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'এনভায়রনমেন্ট পিপল' এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, 'এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে ছড়াটি কয়েক দফা পরিদর্শন করে ছড়া ভরাট করে স্থাপনা নির্মাণের চিত্র দেখা যায়। ছড়াটি দখলমুক্ত করে সংরক্ষণের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে অবহিত করা হয়েছে। একই সাথে সরকারি ১০ কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।' ছড়া ভরাটে সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান বলেন, 'সরেজমিনে ছড়ার কিছু অংশে স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে। জনস্বার্থে ছড়ার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া প্রাকৃতিক চলমান ছড়ায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।'

অভিযোগ প্রসঙ্গে কক্সবাজার সদর ও রামু উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, 'জমি কিনে স্থাপনা নির্মাণ শুরু করলে উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নোটিশ দেয়া হয়। জমিটি বিক্রি করে দেয়ার প্রক্রিয়া চলছে।' এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী সিরাজুল ইসলাম জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণের কথা স্বীকার করে প্রতিবেদককে তার অফিসে দেখা করতে বলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ ছড়া দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর