শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ১২:৩৫ পিএম, ২০২২-০৬-০৯
খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ি এলাকায় ৬০০ প্যানেল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিবার গুলোর মাঝে এই সোলার প্যানেল বিতরণ করা হয়। সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রপাতি পরিবহণ খরচ বাবদ পরিবার প্রতি ৬৫০ টাকা করে প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ সোলার প্যানেল ও নগদ টাকা বিতরণ করেন। পাশাপাশি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রামগড় পৌরসভা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
১নং রামগড় ইউনিয়নের অন্তুপাড়া গ্রামে উন্নয়ন বোর্ডের সদস্য হারুন আর রশিদের সভাপতিত্বে আয়োজিত সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার।
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি বলেন, রামগড় ইউনিয়নের বিদ্যুৎবিহীন ১, ২ ও ৩ নং ওয়ার্ড পার্শ্ববর্তী মাটিরাঙ্গার ৯ নং ওয়ার্ডের প্রায় ৬০০ পরিবারের মাঝে ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বিতরণ করা হয়। এছাড়া উন্নয়ন বোর্ড চেযারম্যান কলসীরমুখ পর্যটন স্পট পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited