শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৫:১১ পিএম, ২০২২-০৬-০৮
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীর্ঘ এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন শিক্ষার্থী সানজিদা (১৪)।
গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন কিশোরী নিহত সানজিদা ।
রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক চৌধুরী চৌকিদারের মেয়ে এবং মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।ইউপি সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, গত ৬ মে পার্শ্ববর্তী চাচাতো বোনের শ্বশুর বাড়ির তৃতীয় তলায় উঠে আম পাড়তে গিয়ে ছাদের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন সেখান হতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভতি করা হয়। এরপর দীর্ঘ একমাস চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ছয় টায় তার মৃত্যু হয়।রাতে জানা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited