শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৫:০৩ পিএম, ২০২২-০৬-০৮
চট্টগ্রামের সীতাকুন্ডের কন্টেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গত কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়।
যার প্রেক্ষিতে হাসপাতাল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় রোগীর স্বজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ফলশ্রুতিতে হাসপাতালের অভ্যন্তরে বাথরুম সহ হাসপাতালের বাইরে প্রচুর ময়লা-আবর্জনায় ভরে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমন অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ২ শতাধিক স্বেচ্ছাসেবী তরুণ অংশগ্রহণ করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের অভ্যন্তরে প্রচুর ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাথরুমে নেই আলোর ব্যবস্থা। পানি ব্যবহারের জন্য পানির কল নষ্ট। পানির মগও নেই। সেখানে ফারাজ করিম চৌধুরীর স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা নির্দ্বিধায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে চলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ফারাজ করিম চৌধুরী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া একজন তরুণ হিসেবে দেশের প্রতি ভালবাসা ও সাম্প্রতিক পরিস্থিতিতে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited