শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:১৪ পিএম, ২০২২-০৬-০৭
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিশ দর্শী চাকমা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দুইটি ডায়াগনস্টিক সেন্টারে উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন টেস্টের অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে । উপজেলার মুন্সিরঘাটায় অবস্থিত হেলথ কেয়ার এবং কেয়ার ল্যাব। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, রাউজানে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুইটিতে জরিমানাসহ টেস্ট প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়েছে। মুন্সিরঘাটাস্থ কেয়ার ল্যাবে বৈধ অনুমোদনপত্র মেয়াদবিহীন হওয়ায় আমরা সতর্ক করেছি। সেই সাথে কেয়ার ল্যাবের এক্স-রে টেস্ট বন্ধ করে দিয়েছি। সেন্ট্রাল পয়েন্টে অভিযানের সময় কাগজপত্র ঠিক থাকায় জরিমানা করা হয়নি। তবে টেস্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তার জন্যে সতর্ক করা হয়েছে। রাউজানে আরো যে সব অবৈধ ডায়গনস্টিক সেন্টার রয়েছে সকল ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited