চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার 

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:১১ পিএম, ২০২২-০৬-০৪

২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার 

ব্রাজিলের ফুটবল তারকা এমারসন রয়ালকে কেন্দ্র করে ২৯টি গুলি ছোড়া হয়েছে। 

কিন্তু দিব্যি ভালো আছেন তিনি। কারণ সৌভাগ্যক্রমে একটি গুলিও লাগেনি তার দেহে। 

ঘটনাট ঘটে তার দেশ ব্রাজিলেই। টটেনহাম হটস্পারের এই তারকা ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে সাও পাওলোয় নৈশ ক্লাব থেকে রাত তিনটায় বের হন এমারসন।  তাকে চিনতে পেরে এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ নিতে যান।  অটোগ্রাফ নিয়ে প্রিয় খেলোয়াড়কে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন সেই পুলিশ কর্মকর্তা। ডিউটিতে না থাকায় সেই পুলিশ ইউনিফর্ম পরা ছিলেন না।

এ সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসে। অস্ত্র দেখিয়ে এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দাবি করে সে। এ সময় সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। পালিয়ে যাবার সময় পেছনে গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে সেই ছিনতাইকারী।

ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ‘২৯টি গুলি’ ছোড়া হয়েছে। 

ঘটনার পর থেকে অনেকটাই বাকরূদ্ধ এমারসন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-তে এমারসন এ নিয়ে শুধু বলেছেন, ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমি একটু বিশ্রাম নেব এবং পরে এ ব্যাপারে ভাবব।’ 

সুস্থ আছেন জানাতে নিজের ইনস্টাগ্রামে এমারসন লিখেছেন, শিগগিরই এ বিষয়ে ভক্তদের সব বলব। সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে ঘটনার বর্ণনা দিয়েছেন এমারসনের বাবা এমারসন দি সৌজা। 

গ্লোবো এস্পোর্তেকে তিনি বলেন, ‘আমরা হইহুল্লোড় করে বের হওয়ার পথে ঘটনাটা ঘটে। একদম ভয়ংকর সিনেমার মতো ঘটনাটা।  আর কারও বেলায় যেন এমন অভিজ্ঞতা না হয়। পুলিশ কর্মকর্তা এমারসনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় বুঝতে পারেন অস্ত্র হাতে লোকটি ছিনতাইকারী। তিনি সে গুলি চালান। সবকিছু খুব দ্রুত ঘটেছে। সম্ভবত ২০টির বেশি গুলির শব্দ শুনি । ওরা (ছিনতাইকারীর দল) পাঁচ-ছয়জন ছিল। এপাশ-ওপাশ দিয়ে দৌড়ে পালিয়েছে। গুলিটা কোত্থেকে হচ্ছিল বুঝতে পারেনি।’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর