শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:১৯ পিএম, ২০২২-০৬-০২
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গ্রিসের সঙ্গে আর কোনো দ্বিপক্ষীয় আলোচনা করবেন না বলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন।
বুধবার তিনি এই নির্দেশ দেন। খবর জেরুজালেম পোস্টের।
প্রায় ৫ বছর বন্ধ থাকার পর গত বছর দুই দেশের মধ্যে নানা ইস্যুতে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু এরদোগানের এ ঘোষণার মধ্য দিয়ে তা আবারও বন্ধ হতে চলেছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সীমানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে গ্রিস ও তুরস্কের। তা নিরসনে দুই দেশ আলোচনায় বসলেও তাতে সামান্যই অগ্রগতি হয়েছে।
এরই মধ্যে গত সপ্তাহে এরদোগান জানান, তার কাছে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের ‘কোনো অস্তিত্ব নেই’।
এরদোগানের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান পাওয়া ঠেকাতে উঠে পড়ে লেগেছে গ্রিস। মিটসোটাকিস তার সবশেষ যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি তুরস্কের এফ-১৬ পাওয়া ঠেকানোর চেষ্টা করেছেন।
উল্লেখ্য, তুরস্ক ও ন্যাটো উভয় দেশই সামরিক জোট ন্যাটোর সদস্য। সমুদ্রসীমা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ বহুদিনের।
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত) ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited