শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:১৫ পিএম, ২০২২-০৫-২৮
অবিশ্বাস্য এক চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা কেটেছে রিয়াল মাদ্রিদের। নক আউট পর্বের তিন ম্যাচেই তারা জিতেছে শুরুতে পিছিয়ে পড়ে।
হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে।
এবার লড়াইটা ফাইনালে, প্রতিপক্ষ লিভারপুল। তাদের হারাতে পারলেই রেকর্ড ১৪তম বারের মতো শিরোপা জিতবে রিয়াল। এর আগে সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ইতিহাসই তাদের ফাইনালে উঠার প্রেরণা জুগিয়েছে।
প্যারিসের ফাইনালের আগে তিনি বলেছেন, ‘আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছি। কোয়ালেটি আর প্রতিভাই যথেষ্ট না, আপনাকে এটা প্রতিশ্রুতির সঙ্গে মেলাতে হবে। এই ক্লাবের ইতিহাস আমাদের ফাইনালে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। আপনাকে ফাইনাল জিততে হলে যোগ্য হিসেবেই জিততে হবে। ’
ফাইনাল জিততে হলে কী করতে হবে এ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের নিজেদের কোয়ালেটি দেখাতে হবে, যেমনটা আমরা পুরো মৌসুম করেছি। সম্মিলিত প্রচেষ্টা ছিল দারুণ অনেক ব্যক্তিগত কোয়ালেটির সঙ্গে। ’
অবশ্য লিভারপুলের সঙ্গে সুখস্মৃতি নেই আনচেলত্তির। সর্বশেষ ৪ ফাইনালের তিনটিতেই জিতেছেন এই ইতালিয়ান কোচ। হেরেছেন কেবল ২০০৫ সালে লিভারপুলের বিপক্ষে, তখন এসি মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। ওই ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ছিল মিলান।
তবে ওই হারকেই চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রিয় ফাইনাল বলেছেন আনচেলত্তি, ‘স্বপ্ন নিয়ন্ত্রণ করা যায় না। ফাইনালে আমার ভালো স্মৃতিও আছে। আমার সবচেয়ে প্রিয় ফাইনাল হচ্ছে ২০০৫ এরটা, যেটাতে আমরা (এসি মিলান) লিভারপুলের কাছে হেরেছিলাম। ’
‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে, আপনাকে এটার জন্য তৈরি থাকতে হবে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি আর নিজেদের সেরাটা দেবো। এটা যথেষ্ট হবে কি না আমি জানি না, কারণ ফুটবলে এমন কিছু আছে যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। ’
নিজের পুরোনো ক্লাবের সমর্থনও চেয়েছেন আনচেলত্তি, ‘এভারটনের সমর্থকরা আমাদের সঙ্গে থাকবে। আমার তাদের সঙ্গে দারুণ স্মৃতি আছে। আমি নিশ্চিত তারা ফাইনালে আমাদের সমর্থন দেবে। ’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited