চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ঝড়-বৃষ্টির ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

আমাদের ডেস্ক :    |    ১২:৫৮ পিএম, ২০২২-০৫-২৮

ঝড়-বৃষ্টির ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারও (২৮ মে) কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাজশাহী বিভাগ ছাড়া সবই ভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি। এদিন সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাজশাহী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোরর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত


নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত


ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত


চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর