শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৪:৫৩ পিএম, ২০২২-০৫-২৭
চট্টগ্রামের ফটিকছড়ির চাঞ্চল্যকর নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সা. সম্পাদক রাসেদ কামাল হত্যাকাণ্ডে সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরকে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
সম্প্রতি পেনাল কোড ৩০২/৩৪ ধারায় চট্টগ্রামের বিজ্ঞ চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ প্রতীক্ষিত এই চার্জশিট জমা দেয় পিবিআই। মামলার পর গ্রেপ্তার হওয়া প্রধান আসামিসহ অনেকেই এখন জামিনে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন বলেন- ঘটনা সংক্রান্ত অবগত প্রত্যক্ষদর্শী, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, নিহতের সুরতহাল ও ময়না তদন্তের প্রতিবেদন, আসামিদের জবানবন্দিসহ বিভিন্ন দিক পর্যলোচনা করে চার্জশিট দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় হায়দার আলী নামক একজনকে বাদ দেওয়া হয়েছে।
নিহত রাসেদ কামালের পরিবার জানান, আমরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করেছিলাম। বাকের নিজ হাতে রাসেদ কামালকে হত্যা করেছে। ফাঁসি পর্যন্ত তার নাম থাকবে সেটাই প্রত্যশা করি। উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন রাতে নানুপুর বাজারে মাজার গেইটের সামনে মুখোশধারী দুষ্কৃতিকারীরা অতর্কিতে গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালকে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে তখন পুলিশ জানায়। এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ বাকেরসহ ছয়জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ হেডকোয়াটার মামলাটি পিবিআই চট্টগ্রাম জেলার উপর ন্যস্ত করে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited