শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৬:১২ পিএম, ২০২২-০৫-২৬
আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালাবিবির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। নিহত দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে।
জানা গেছে, আনোয়ারার চাতরী গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল দীপংকর। সকালে মাসতুতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাওয়ার সময় কালাবিবির দিঘির মোড়ে নামেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক মংছাই মারমা বলেন, সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited