চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালীর দুই ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ২৬ মে,ভোট ১৫ জুন 

মহেশখালী প্রতিনিধি : :    |    ০৫:৪১ পিএম, ২০২২-০৫-২৬

মহেশখালীর দুই ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ২৬ মে,ভোট ১৫ জুন 

মহেশখালী উপজেলার  বড় মহেশখালী ইউনিয়ন ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।তফসিল অনুযায়ী ১৭ মে  ছিল মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন। 

মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, আসন্ন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন,৩টি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন, এবং ৯টি সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭১ জন, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল (স্বতন্ত্র), আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), আবদুল্লাহ আল নিশান (স্বতন্ত্র), মোঃ বেলাল হোছাইন (ইসলামী  আন্দোলন বাংলাদেশ মনোনীত), মুহাম্মদ সালমান (স্বতন্ত্র), মোঃ  ইসহাক (স্বতন্ত্র), এম আনছারুল করিম রাজু (স্বতন্ত্র)। এ বড় মহেশখালী ইউনিয়নে মোট ভোটার ৩২৪৩০ জন। মোট ভোট কেন্দ্র ১৫টি এবং বুথের সংখ্যা ৯১ টি।

এদিকে  উপজেলা নির্বাচন অফিসার আরো জানান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন। বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), আলহাজ্ব আকতারুজ্জামান বাবু (স্বতন্ত্র), মোহাম্মদ হোবাইব (স্বতন্ত্র), মুহাম্মদ ওসমান গনি (স্বতন্ত্র), নুর মোহাম্মদ (স্বতন্ত্র), আবদু ছালাম (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), রবি উল্লাহ সিকদার (স্বতন্ত্র), সালাহ উদ্দিন (স্বতন্ত্র)। এ ইউনিয়নের ৩ টি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮৪ জন। এ কালারমারছড়া ইউনিয়নে মোট ভোটার ৩৬১১২ জন। মোট ভোট কেন্দ্র ১৭ টি এবং বুথের সংখ্যা ১০১ টি। তফসিল অনুযায়ী আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহার এবং ২৭ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে  মহেশখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর