চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:০৯ পিএম, ২০২২-০৫-২৫

মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ 

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর সেলায়ার একটি হোটেল ও দুটি পানশালায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

 স্থানীয় সময় সোমবার (২৩ মে) এই হামলা চালানো হয়। হামলাকারীদের ফেলে যাওয়া কার্ড থেকে ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি সন্ত্রাসী দল এই হামলা চালিয়েছে।  কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের সেলায়া শহরের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন।  

 একটি বিবৃতিতে সেলায়া শহরের নিরাপত্তা সংশ্লিষ্ট দফতর বলছে,  বন্দুক হামলার খবর পেয়ে ভ্যালে হারমোসোর পৌঁছানোর পর কর্মকর্তারা মৃতদেহগুলো খুঁজে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে। এরপর হামলাকারীরা হোটেল ও পানশালায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

 গুয়ানাজুয়াতো মেক্সিকোর একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল। এখানে তেল শোধনাগার রয়েছে।  সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে গুয়ানাজুয়াতো। সান্তা রোসা দে লিমা গোষ্ঠীটি প্রধানত জ্বালানি চুরির সঙ্গে জড়িত। এর সাবেক নেতা জোসে ইয়েপেজকে এই বছরের শুরুতে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।  গত মার্চেও সেলায়ায় একটি ট্রাক থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

  ২০০৬ সালের ডিসেম্বর মেক্সিকোতে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর