শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:৪৯ পিএম, ২০২২-০৫-২২
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মো. আবু তালেব তৃতীয় বারের মত চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হওয়ার গৌরব অর্জন করেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাঁকে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক ঘোষণা করে। তিনি হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুর এর জ্যেষ্ঠ পুত্র।
উত্তর চট্টলার সুনামধন্য হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পিইউও মো. আবু তালেব তাঁর এমন শ্রেষ্ঠত্বের জন্য সর্বমহল যে সহযোগিতা করেছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিগত ২০১৬ সালের ২৯ মে তিনি হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদানের পর ২০১৭ সালে সফলতার সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন। তিনি উক্ত কলেজে অধ্যাপনা ও বিএনসিসি’র পাশাপাশি সাংবাদিকতায়ও বেশ সুনাম অর্জন করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited